সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামনে প্রতীক তুলে দেন প্রার্থীর মাঝে। এবার জেলায় ৪ টি আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৫ জন।

তারা হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোঃ হাবিবুল ইসলাম ধানের শীষ,বাংলাদেশ জামায়তি ইসলাম মোঃ ইজ্জত উল্লাহ দাঁড়িপাল্লা,জাতীয় পার্টি জিয়াউর রহমান লাঙ্গল,ইসলামি আন্দোলন বাংলাদেশ শেখ মোঃ রেজাউল করিম হাতপাখা,বাংলাদেশ কংগ্রেস মোঃ ইয়ারুল ইসলাম ডাব।সাতক্ষীরা-২ আসনে ৫ জন। তারা হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোঃ. আব্দুর রউফ ধানের শীষ, বাংলাদেশ জামায়তে ইসলামি মুহাম্মদ আব্দুল খালেক দাঁড়িপাল্লা,জাতীয় পার্টি মোঃ আশরাফুজ্জামান লাঙ্গল,ইসলামি আন্দোলন বাংলাদেশ মুফতি রবিউল ইসলাম হাতপাখা,বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোঃ ইদ্রিস আলী মোটরগাড়ি। সাতক্ষীরা-৩ আসনে ৬ জন।তার হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজী আলাউদ্দীন ধানের শীষ,বাংলাদেশ জামায়তি ইসলামি হাফেজ মোঃ রবিউল বাশার দাঁড়িপাল্লা,জাতীয় পার্টি মোঃ আলিপ হোসেন লাঙ্গল,স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুল আলম ফুটবল,ইসলামি আন্দোলন বাংলাদেশ মোঃ ওয়েজ কুরনী হাতপাখা,বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি রুবেল হোসেন রকেট।

সাতক্ষীরা-৪ আসনে ৪ জন। তারা হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোঃ মনিরুজ্জামান ধানের শীষ,বাংলাদেশ জামায়াতে ইসলামী জি, এম, নজরুল ইসলাম দাঁড়িপাল্লা,ইসলামী আন্দোলন বাংলাদেশ এস, এম, মোস্তফা আল মামুন হাতপাখা,জাতীয় পার্টি মোঃ আব্দুর রশীদ লাঙ্গল। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি