তারেক রহমান সাহেব এবার ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে গ্রাম বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে: দুলু | Daily AjKaler Kontho

তারেক রহমান সাহেব এবার ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে গ্রাম বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ন
তারেক রহমান সাহেব এবার ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে গ্রাম বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমান সাহেব এবার বিএনপি ক্ষমতায় গেলে, উনি ৩১ দফা দিয়েছেন ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, উনি বিদেশে থেকে অনেক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে, উনি বলেছেন ফ্যামিলি কার্ড ছিল আগে বাবাদের নামে এখন হবে মায়েদের নামে, মেয়েদের নামে কার্ড হবে, পরিবারের যে অভিভাবক উনি মেয়েদেরকে গুরুত্ব দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড হবে এই ফ্যামিলি কার্ড দিয়ে চিকিৎসা এই ফ্যামিলি কার্ড দিয়ে সরকারি অনুদান ও সরকারি যেসকল সাহায্য সকল সহযোগিতা ঐ মায়ের মাধ্যমে ওই পরিবার পাবে, তারেক রহমান সাহেব এবার ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে গ্রাম বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে।

তিনি আজ বুধবার বিকেলে নাটোর সদর উপজেলার ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষীপুর বাজারে উঠান বৈঠকে এই সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,শহিদুল্লাহ সোহেল, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।