লোহাগড়ায় এনপিপি মহিলা পার্টির উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় এনপিপি মহিলা পার্টির উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
লোহাগড়ায় এনপিপি মহিলা পার্টির উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস মহিলা পার্টির (এনপিপি) উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে মিছিলটি লোহাগড়া পৌর শহরের সি এন্ড বি চৌরাস্তা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে মিছিলটি শেষ হয়। মিছিলে শতশত মহিলা অংশ গ্রহণ করেন। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহ বেগম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা এনপিপি সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপি নেতা সৈয়দ কিবরিয়া, এনপিপি লোহাগড়া উপজেলা মহিলা নেত্রী ববিতা খানমসহ প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি