উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনসুর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএডিসি উপসহকারী প্রকৌশলী কাউছার আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজারবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :