নেতাকর্মীদের প্রতি দায়িত্ব বোধ থেকে রাত দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ছুটে আসলেন আবুল হোসেন খান! | Daily AjKaler Kontho

নেতাকর্মীদের প্রতি দায়িত্ব বোধ থেকে রাত দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ছুটে আসলেন আবুল হোসেন খান!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
নেতাকর্মীদের প্রতি দায়িত্ব বোধ থেকে রাত দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ছুটে আসলেন আবুল হোসেন খান!

খান মেহেদী : বাকেরগঞ্জ উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালেরকাঠী গ্রামে রাত আনুমানিক ১০ টার দিকে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন, রফিক হাওলাদার, সেজান হাওলাদার, আলামিন খাঁন, গুরুতর আহত অবস্থায় এলাকাবাসীর উদ্ধার করে বরিশাল শেরে ই -বাংলা মেডিকেল নিয়ে আসেন।

শেরে ই- বাংলা মেডিকেলে ভর্তি করার পরে সাময়িক চিকিৎসা দিয়ে রোগীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় স্থানান্তর করার নির্দেশ দেন, গুরুতর আহত রোগীদের রাতেই শেরে ই-বাংলা মেডিকেলে দেখতে আসেন দক্ষিন জেলা বিএনপির আহবায়ক বাকেরগঞ্জের ৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ও তার সহধর্মিনী সেলিনা হোসেন বাবলি এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক,কামরুজ্জামান মিজান মিয়া সদস্য সচিব উপজেলা বিএন,কামরুল হাসান রুবেল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং কবাই ইউনিয়ন, মোঃ শহিদুল ইসলাম শরীফ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা, এ সময় আহত নেতাকর্মীদের চিকিৎসা সেবার বিষয় খোঁজ খবর নেন। একইসাথে তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল কতৃপক্ষকে নির্দেশ দেন।