জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন
জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : জুলাই -আগস্ট এর গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকায় শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বিএনপির উদ্যোগে এ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে , জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ দুপুর ১২ টায় পৌরসভা কার্যালয়ের সামন থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে বাউসি রেল ক্রসিং এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। আরো বক্তব্য দেন জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর বিএনপি’র সভাপতি ফয়েজুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ।

সরিষাবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহিন বলেন, জুলাই আগস্টের কোন অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরিষাবাড়ীর আটটি ইউনিয়ন ও পৌরসভার মানুষ শোভাযাত্রায় মিলিত হয়। তিনি আরো বলেন, ধানের শীষ পাগল মানুষ উৎসবে মেতে উঠে। ধানের শীযের পক্ষে সরিষা বাড়িতে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

 

আজকালের কন্ঠ/আর এস/শফিকুল