নাটোরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালার মঞ্চে বহিষ্কৃত নেতা আব্দুল কুদ্দুস | Daily AjKaler Kontho

নাটোরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালার মঞ্চে বহিষ্কৃত নেতা আব্দুল কুদ্দুস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
নাটোরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালার মঞ্চে বহিষ্কৃত নেতা আব্দুল কুদ্দুস

মোঃ রাশেদুল ইসলাম, এস নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালার মঞ্চে প্রথম সারিতে দেখা গেল বহিষ্কৃত এক নেতাকে।

শুক্রবার বিকেলে উপজেলার কলম স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ৩১ দফার উপর প্রশিক্ষণ কর্মশালার মঞ্চে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত নেতার নাম আব্দুল কুদ্দুস হাজী। তিনি সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।

দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটকের পর গত ১৩ মে জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

আজকের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী।

আজকালের কন্ঠ/রাহাত/ রাশেদুল