বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ১:০০ অপরাহ্ন
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

খান মেহেদী :“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ফায়ার সার্ভিসের তত্তাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান রোমান,উপজেলা মৎস কর্মকর্তা মো: নাসির উদ্দিন প্রমুখ ।এছাড়াও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।