৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম: মিজানুর রহমান আজহারী | Daily AjKaler Kontho

৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম: মিজানুর রহমান আজহারী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম: মিজানুর রহমান আজহারী

আজকালের কন্ঠ ডেস্ক : আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানী।

গত শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারী বলেন, ‘পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো।’

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মনোমত হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো।