
আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হ-ত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, যুগ্ম সচিব কিবরিয়া ও বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমকে তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।আজ সোমবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালত এই আদেশ দেন।
এর আগে, সকালে কুমিল্লা আদালতে আসামিদের হাজির করা হয়। শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ।
বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নামোল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :